8কিন্তু, হে সদাপ্রভু, তুমি তাদের কথায় উপহাস করবে; তুমি সেইসব জাতিকে বিদ্রুপ করবে।
9তুমি আমার শক্তি, আমি তোমার জন্য অপেক্ষা করি; তুমি, ঈশ্বর, আমার উচ্চদুর্গ,
10আমার ঈশ্বর যার উপর আমি নির্ভর করতে পারি। ঈশ্বর আমার সামনে অগ্রসর হবেন আর যারা আমার নিন্দা করে তাদের উপর তিনি আমাকে উল্লাস করতে দেবেন।
11কিন্তু তাদের হত্যা কোরো না, হে সদাপ্রভু, আমার ঢাল, নয়তো আমার লোকেরা ভুলে যাবে। তোমার পরাক্রমে তাদের উৎখাত করো আর তাদের নত করো।
12তাদের মুখের পাপের জন্য, তাদের ঠোঁটের বাক্যের জন্য, তারা তাদের গর্বে ধরা পড়ুক। তাদের অভিশাপ ও মিথ্যা উচ্চারণে,