6তারা সন্ধ্যাবেলায় ফিরে আসে, কুকুরের মতো দাঁত খিচিয়ে, আর নগরের চারিদিকে ঘুরে বেড়ায়।
7দেখো, তারা মুখ দিয়ে কী অশ্লীল কথা বলে, তাদের মুখের বাক্য তরোয়ালের থেকেও ধারালো, আর তারা ভাবে, “কে আমাদের কথা শুনতে পায়?”
8কিন্তু, হে সদাপ্রভু, তুমি তাদের কথায় উপহাস করবে; তুমি সেইসব জাতিকে বিদ্রুপ করবে।
9তুমি আমার শক্তি, আমি তোমার জন্য অপেক্ষা করি; তুমি, ঈশ্বর, আমার উচ্চদুর্গ,
10আমার ঈশ্বর যার উপর আমি নির্ভর করতে পারি। ঈশ্বর আমার সামনে অগ্রসর হবেন আর যারা আমার নিন্দা করে তাদের উপর তিনি আমাকে উল্লাস করতে দেবেন।