গীত 59

কিন্তু তাদের হত্যা কোরো না, হে সদাপ্রভু, আমার ঢাল, নয়তো আমার লোকেরা ভুলে যাবে। তোমার পরাক্রমে তাদের উৎখাত করো আর তাদের নত করো।

Psalm 59:11 (UKJV) Slay them not, lest my people forget: scatter them by your power; and bring them down, O Lord our shield.

9তুমি আমার শক্তি, আমি তোমার জন্য অপেক্ষা করি; তুমি, ঈশ্বর, আমার উচ্চদুর্গ,

10আমার ঈশ্বর যার উপর আমি নির্ভর করতে পারি। ঈশ্বর আমার সামনে অগ্রসর হবেন আর যারা আমার নিন্দা করে তাদের উপর তিনি আমাকে উল্লাস করতে দেবেন।

11কিন্তু তাদের হত্যা কোরো না, হে সদাপ্রভু, আমার ঢাল, নয়তো আমার লোকেরা ভুলে যাবে। তোমার পরাক্রমে তাদের উৎখাত করো আর তাদের নত করো।

12তাদের মুখের পাপের জন্য, তাদের ঠোঁটের বাক্যের জন্য, তারা তাদের গর্বে ধরা পড়ুক। তাদের অভিশাপ ও মিথ্যা উচ্চারণে,

13তুমি তোমার ক্রোধে তাদের গ্রাস করো, গ্রাস করো যেন তারা নিশ্চিহ্ন হয়। তখন পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত জানা যাবে যে যাকোবের ঈশ্বর শাসন করেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.