গীত 59

তুমি তোমার ক্রোধে তাদের গ্রাস করো, গ্রাস করো যেন তারা নিশ্চিহ্ন হয়। তখন পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত জানা যাবে যে যাকোবের ঈশ্বর শাসন করেন।

Psalm 59:13 (UKJV) Consume them in wrath, consume them, that they may not be: and let them know that God rules in Jacob unto the ends of the earth. Selah.

11কিন্তু তাদের হত্যা কোরো না, হে সদাপ্রভু, আমার ঢাল, নয়তো আমার লোকেরা ভুলে যাবে। তোমার পরাক্রমে তাদের উৎখাত করো আর তাদের নত করো।

12তাদের মুখের পাপের জন্য, তাদের ঠোঁটের বাক্যের জন্য, তারা তাদের গর্বে ধরা পড়ুক। তাদের অভিশাপ ও মিথ্যা উচ্চারণে,

13তুমি তোমার ক্রোধে তাদের গ্রাস করো, গ্রাস করো যেন তারা নিশ্চিহ্ন হয়। তখন পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত জানা যাবে যে যাকোবের ঈশ্বর শাসন করেন।

14তারা সন্ধ্যাবেলায় ফিরে আসে, কুকুরের মতো দাঁত খিচিয়ে, আর নগরের চারিদিকে ঘুরে বেড়ায়।

15তারা খাবারের খোঁজে এদিক-ওদিক যায় আর পরিতৃপ্ত না হলে চিৎকার করে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.