1হে ঈশ্বর, আমাকে তাড়াতাড়ি উদ্ধার করো! হে সদাপ্রভু, তুমি তাড়াতাড়ি এসো আর আমাকে সাহায্য করো।
2যারা আমার প্রাণনাশের চেষ্টা করে, তারা যেন লজ্জিত ও অপমানিত হয়; যারা আমার ধ্বংস কামনা করে তারা যেন লাঞ্ছনায় পিছু ফিরে যায়।
3যারা আমাকে বলে, “হা! হা!” তারা যেন লজ্জায় পিছু ফিরে যায়।