গীত 81

তোমার মধ্যে আর অন্য কোনও দেবতা রইবে না; আমি ছাড়া আর কোনো দেবতার আরাধনা তুমি করবে না।

Psalm 81:9 (UKJV) There shall no strange god be in you; neither shall you worship any strange god.

7তোমার সংকটে তুমি প্রার্থনা করলে আর আমি তোমাকে উদ্ধার করলাম, বজ্রবিদ্যুৎসহ মেঘের অন্তরাল থেকে আমি তোমাকে উত্তর দিলাম; মরীবার জলের ধারে আমি তোমাকে পরীক্ষা করলাম।

8হে আমার ভক্তেরা, আমার কথা শোনো, আর আমি তোমাদের সতর্ক করব— হে ইস্রায়েল, যদি তুমি আমার কথা শুনতে!

9তোমার মধ্যে আর অন্য কোনও দেবতা রইবে না; আমি ছাড়া আর কোনো দেবতার আরাধনা তুমি করবে না।

10আমি সদাপ্রভু, তোমার ঈশ্বর, যে তোমাদের মিশর দেশ থেকে বের করে এনেছে। তোমার মুখ বড়ো করে খোলো আর আমি তা পূর্ণ করব।

11“কিন্তু আমার লোকেরা আমার কথা শোনেনি; ইস্রায়েল আমার কাছে নিজেকে সমর্পণ করেনি।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.