1হে সদাপ্রভু কর্ণপাত করো এবং আমাকে উত্তর দাও, কেননা আমি দরিদ্র এবং অভাবী।
2আমার জীবন সুরক্ষিত করো, কারণ আমি তোমার প্রতি বিশ্বস্ত; আমাকে রক্ষা করো কারণ আমি তোমার সেবা করি আর তোমাতে আস্থা রাখি। তুমি আমার ঈশ্বর;
3হে প্রভু আমার প্রতি দয়া করো, কেননা সারাদিন আমি তোমাকে ডাকি।
4তোমার দাসকে আনন্দ দাও, হে প্রভু, কারণ আমি তোমার উপর আস্থা রাখি।