1যে ব্যক্তি পরাৎপরের আশ্রয়ে বসবাস করে সে সর্বশক্তিমানের ছায়ায় বিশ্রাম পাবে।
2আমি সদাপ্রভু সম্বন্ধে বলব, “তিনিই আমার আশ্রয় এবং আমার উচ্চদুর্গ, আমার ঈশ্বর, যার উপর আমি আস্থা রাখি।”
3নিশ্চয় তিনিই তোমাকে শিকারির ফাঁদ আর মারাত্মক মহামারি থেকে রক্ষা করবেন।