1সদাপ্রভু রাজত্ব করেন, জাতিরা কম্পিত হোক; করূবের মাঝে তিনি সিংহাসনে অধিষ্ঠিত, পৃথিবী কেঁপে উঠুক।
2সদাপ্রভু সিয়োনে মহান; সব জাতির ঊর্ধ্বে তিনি উন্নীত।
3তারা তোমার মহান ও ভয়াবহ নামের প্রশংসা করুক— তিনি পবিত্র।
4রাজা শক্তিশালী, তিনি ন্যায় ভালোবাসেন— তুমি ন্যায় প্রতিষ্ঠা করেছ; তুমি যাকোবের মধ্যে ন্যায় ও ধার্মিকতা প্রতিষ্ঠা করেছ।