2সদাপ্রভু সিয়োনে মহান; সব জাতির ঊর্ধ্বে তিনি উন্নীত।
3তারা তোমার মহান ও ভয়াবহ নামের প্রশংসা করুক— তিনি পবিত্র।
4রাজা শক্তিশালী, তিনি ন্যায় ভালোবাসেন— তুমি ন্যায় প্রতিষ্ঠা করেছ; তুমি যাকোবের মধ্যে ন্যায় ও ধার্মিকতা প্রতিষ্ঠা করেছ।
5সদাপ্রভু আমাদের ঈশ্বরের গৌরব করো, তাঁর পাদপীঠে আরাধনা করো; তিনি পবিত্র।
6মোশি ও হারোণ তাঁর যাজকদের মধ্যে ছিলেন, শমূয়েল তাঁদের মধ্যে একজন ছিলেন যাঁরা সদাপ্রভুর নামে ডাকতেন তাঁরা সদাপ্রভুর কাছে সাহায্যের প্রার্থনা করতেন, এবং তিনি তাঁদের উত্তর দিতেন।