118যারা তোমার আদেশ অগ্রাহ্য করে বিপথে যায় তাদের সবাইকে তুমি ত্যাগ করো, কারণ তারা কেবল নিজেদেরই ঠকায়।
119পৃথিবীর সব দুষ্টকে তুমি আবর্জনার মতো পরিত্যাগ করো; তাই তোমার বিধিবিধান আমার কাছে এত প্রিয়।
120তোমার প্রতি সম্ভ্রমে আমার শরীর কাঁপে, তোমার বিধিনিয়মে আমি ভীত।
121যা কিছু সঠিক ও ন্যায়সংগত সে সব আমি পালন করেছি, আমাকে আমার অত্যাচারীদের হাতে সমর্পণ কোরো না।
122তোমার দাসের মঙ্গলের ভার তুমি নাও; দাম্ভিকেরা যেন আমার উপর নির্যাতন না করে।