গীত 119

লোকেদের নির্যাতন থেকে আমাকে মুক্ত করো, যেন আমি তোমার অনুশাসন মেনে চলতে পারি।

Psalm 119:134 (UKJV) Deliver me from the oppression of man: so will I keep your precepts.

132যারা তোমার নাম ভালোবাসে তাদের প্রতি তুমি সর্বদা যেমন করো, তেমনই আমার প্রতি ফিরে চাও ও আমাকে দয়া করো।

133তোমার বাক্য অনুযায়ী আমার পদক্ষেপ পরিচালিত করো; পাপ যেন আমার উপর কর্তৃত্ব না করে।

134লোকেদের নির্যাতন থেকে আমাকে মুক্ত করো, যেন আমি তোমার অনুশাসন মেনে চলতে পারি।

135তোমার দাসের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো, এবং তোমার নির্দেশাবলি আমাকে শিক্ষা দাও।

136আমার চোখ থেকে অশ্রুপ্রবাহ হচ্ছে, কারণ লোকেরা তোমার আইনব্যবস্থা পালন করছে না।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.