40তোমার অনুশাসন পালনে আমি কত আগ্রহী! তোমার ধার্মিকতায় আমার জীবন বাঁচিয়ে রাখো।
41হে সদাপ্রভু, তোমার প্রতিশ্রুতি অনুযায়ী তোমার অবিচল প্রেম, আর তোমার পরিত্রাণ আমার উপর আসুক,
42তখন তাদের আমি সদুত্তর দিতে পারব যারা আমাকে ব্যঙ্গ করে, কারণ আমি তোমার বাক্যে আস্থা রাখি।
43তোমার সত্যের বাক্য আমার মুখ থেকে কখনও নিয়ে নিয়ো না, কারণ তোমার অনুশাসনে আমি আশা রেখেছি।
44আমি চিরকাল তোমার বিধান পালন করব, যুগে যুগে চিরকাল করব।