গীত 119

আমি চিরকাল তোমার বিধান পালন করব, যুগে যুগে চিরকাল করব।

Psalm 119:44 (UKJV) So shall I keep your law continually for ever and ever.

42তখন তাদের আমি সদুত্তর দিতে পারব যারা আমাকে ব্যঙ্গ করে, কারণ আমি তোমার বাক্যে আস্থা রাখি।

43তোমার সত্যের বাক্য আমার মুখ থেকে কখনও নিয়ে নিয়ো না, কারণ তোমার অনুশাসনে আমি আশা রেখেছি।

44আমি চিরকাল তোমার বিধান পালন করব, যুগে যুগে চিরকাল করব।

45জীবনে আমি স্বাধীনভাবে চলব, কারণ আমি তোমার অনুশাসন অন্বেষণ করেছি।

46রাজাদের সামনে আমি তোমার সাক্ষ্যকলাপের কথা বলব এবং আমি লজ্জিত হব না।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.