1আমাদের ঈশ্বরের নগরীতে এবং তাঁর পবিত্র পর্বতে, সদাপ্রভু মহান, আর তিনি সর্বোচ্চ প্রশংসার যোগ্য।
2কী সুন্দর সেই উচ্চভূমি, যা সারা পৃথিবীর আনন্দস্থল, সাফোনের উচ্চতার মতো সিয়োন পর্বত, যা মহান রাজার নগরী।
3ঈশ্বর, সেই নগরীর অট্টালিকা সমূহের মধ্যে উচ্চদুর্গ বলে নিজেকে প্রকাশ করেছেন।
4পৃথিবীর রাজারা দলে দলে যোগ দিয়েছে এবং নগরীর বিরুদ্ধে অভিযান করেছে।
5কিন্তু তারা যখন তাকে দেখেছে, তারা বিস্মিত হয়েছে, আতঙ্কিত হয়েছে আর পালিয়ে গেছে।