গীত 5

আমার সাহায্যের আর্তনাদ শোনো, হে আমার রাজা আমার ঈশ্বর, তোমার কাছেই আমি প্রার্থনা করি।

Psalm 5:2 (UKJV) Hearken unto the voice of my cry, my King, and my God: for unto you will I pray.

1হে সদাপ্রভু, আমার কথা শোনো, আমার বিলাপে কর্ণপাত করো।

2আমার সাহায্যের আর্তনাদ শোনো, হে আমার রাজা আমার ঈশ্বর, তোমার কাছেই আমি প্রার্থনা করি।

3সকালে, হে সদাপ্রভু, তুমি আমার কণ্ঠস্বর শোনো; সকালে আমার প্রার্থনা আমি তোমার সামনে রাখি এবং আগ্রহভরে অপেক্ষা করি।

4কারণ তুমি এমন ঈশ্বর নও যিনি দুষ্টতায় সন্তুষ্ট হন; কারণ তুমি দুষ্টদের পাপ সহ্য করতে পারো না।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.